সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

ইমাম সাহেব


 


ইমাম সাহেব

____রিয়াজুল রাজিব


শুনিলাম এক জুমার দিনে

ইমাম সাহেবের কথা,

বলিলেন উনি ইমামের মর্ম

মানিতে হইবে যথা।


মনে মনে কহিলাম স্বয়ং

একি বলিলেনন জনাব,

সাদা কালোর পার্থক্যে তব

হয় কেন এত তলব।


তার কথাতো তার বানী নহে

খোদা তায়ালার নির্দেশ,

কার দিকে আমি তুলেছি আঙুল

হৃদয় রেখে বিদ্বেষ।


প্রদর্শক আজ নির্দেশিত

ইমাম নামের চিহ্ন,

সৎ বদের পার্থক্যটাও

হবেই একটু ভিন্ন।


গলাধ:করণে ভরছে উদর

ভাল-মন্দের নাই বাছাই,

মুখে মুখে সত্যের বুলি

নিজেকে করিনি যাচাই।


তবে কি হেতু হচ্ছে পূরণ

যাচ্ছেনা তো বৃথা,

লেবাস অধ হৃদ দর্পণে

সত্য লাগছে তিতা।


ধরিত্রীর মোহে আবিষ্ট চিত্ত

এ নয়ত ধ্রুব ঠিকানা,

অন্বেষনে হই আগুয়ান

না থাকি আর দিল কানা।

মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

শীতের দিনগুলি

 


শীতের দিনগুলি

______রিয়াজুল রাজিব


ঘাসের উপর শিশির বিন্ধু

রোদে জ্বলজ্বল,

কচু পাতায় জমা পানি

বটে নিস্ফল।


তীব্র হিমে ঠান্ডা শরীর 

হাড় কাঁপানো শীত,

এবড়ো থেবড়ো মুখে আমি

গাইছি একটু গীত।


বেডের পাশে বাজছে এলার্ম 

সকাল প্রায় শেষ,

বিছানা ছেড়ে উঠতে আমার

লাগছে কষ্ট বেশ।


গোসলের কথা ভাবতে যেন

শিউরে উঠে গা,

পানি নয় যেন বিশাক্ত তীর

দেহে করবে ঘা।


এত কিছুর পরেও তবু

শীতের ঋতুই ভাল,

বাহারি সব পোষাক সাথে

পিঠের উৎসব জোড়ালো। 


খেজুর রসের পায়েস

ভাঁপা পিটার ভাঁপ,

গরম গরম ঢোসা চিতই 

খেতে নেই কোন চাপ।


কলেজ ক্যাম্পাসে রোদ পোহাতে

সবে মিলে দেই আড্ডা,

ঝাল মুড়ি আর বাদাম সাথে

হয়ে যায় হাসি ঠাট্টা।


বিকেল হলে ভলি বল

সন্ধ্যার পরে র‍্যাকেট,

দু'দন্ড খেলতে নেমে 

খুলে ফেলি জ্যাকেট।


ঘুমোনোর আছে সুবিধা ব্যপক

লাগে না এসি পাখা,

লেপ কম্বল মুরিয়েই যেন

নিদ্রার সুখে মাখা।

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

না বলা কথা

 

না বলা কথা

__রিয়াজুল রাজিব


আমি এক অপ্রকাশিত কবি,

তুমি তার কাব্য।

আমি এক নামহীন শিল্পী,

তুমি তার সুর।

আমি এক আগন্তক,

তুমি  তার  পরিচয়।

আমি এক নিথর দেহ,

তুমি তার রুহ।

আমি এক পথিক,

তুমি তার পথ।

আমি এক অপূর্ন জীবন,

তুমি তার পূর্নতা।

আমি এক শূন্য হৃদয়,

তুমি  তার ভালবাসা।




সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

সবার মাঝে একা



সবার মাঝে একা
_____রিয়াজুল রাজিব


বিষন্নতার চার দেয়ালে

যখন আমি বন্ধি,

একা থেকে নিজেকে নিজে

করতে চেয়েছি সঙ্গি।


হঠাৎ এসে দুশ্চিন্তা
ঘিরে ফেলল আমায়,
চোখে আঙুল রেখে বলল
সুখের নয় এ সময়।


নিরবতার মাঝেও যেন
চিৎকার চেঁচামেচি,
কানের কাছে আসছে ভেসে
উপহাস হাসাহাসি।


ভাবছি তাই কেমন করে
হব আমি আমি একা,
হুমায়ূন স্যার বলে মানুষ
সবার মাঝেই একা।

রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

এক তরফা


 


এক তরফা
__রিয়াজুল রাজিব

মনের সাথে করেছি দ্বন্দ্ব
বুঝিয়েছি অনেকবার,
অবাধ্য মন কি আর শোনে কথা
ছুটে চলে বারবার।

যখন তখন ভাবি আমি
মনে আসে যাতা,
বালিশে মাথা রেখে হয়ত
ভাবছে আমার কথা।

আসলে কি তাই?
নাকি মনের ভ্রমে
বিভাগী হয়ে
ভাবছি যাতাই।

মন থাকে না নিজের মাঝে
খুঁজে ফিরে কাকে,
আপারক আমি দেখছি শুধু
বুঝাতে পারছি না তাকে

খোঁজেনি সে
বোঝেনি যে ছিলাম
তাহার পাশে,
চাইনি আমি তেমন কিছু
ভালবাসা বুনেছি চাষে।

ব্যথিত বিনা না বুঝিবে
ভাঙা হৃদয়ের কষ্ট,
খুঁজবে সেদিন বুঝবে যেদিন
হবে সব কিছু স্পষ্ট।

আবেগ অনেক হয় মিষ্টি
কল্পনায় তাহার স্বাদ,
বাস্তবতার তিক্ততা আজ
করেছে কুপোকাত







শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

স্বার্থান্বেষী

 



স্বার্থান্বেষী

____রিয়াজুল রাজিব

তোর অভিনয়ে ক্লান্ত আমি
লাগছে না আর ভাল,
হৃদয়হীন তুই স্বার্থপর
হৃদয়টাও তোর কালো।

জোর করে হয় না পিরিত
হয় না মনের মিল,
মিথ্যাবাদী তুই যে বুকে
মেরেছিস দুঃখের সীল।

আমি চিনতে তোরে করেছি ভুল
বুঝিনি তোর স্বার্থ,
নতুন পেয়ে পুরানকে ভোলা
তোর প্রেমের অর্থ।

বুঝবি সেদিন হবি মূল্যহীন
থাকবে না তোর গুরুত্ব,
খুঁজবি সেদিন দুচোখে আমায়
বাড়বে আমারও দূরত্ব।

সুখের খোঁজে ব্যস্ত তুই
ভুলে গেছিস আমায়,
ভুলে যদি যাবি তবে
বেধেছিলি কেন মায়ায়।

পাষান মনে মায়া নেই তোর
রাখিস না মোর খোঁজ,
তোকে ছাড়া আছি কেমন
কাটছে আমার রোজ।

মনকে  করে অশান্ত
ঘুম নিয়েছিস কেড়ে,
দেখব আমি কতটা সুখী
হোস আমায় ছেড়ে।

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

ইচ্ছে বন


 


ইচ্ছে বন

___রিয়াজুল রাজিব


মাঝে মাঝে ইচ্ছে করে

চলে যাই কোন গহীন বনে,

নিজের জীবন নিজের তরে

বাঁচি সেথায় একলা করে।


যেখানে নেই কোন মায়াজাল

সমাজ সংসারের বেড়াজাল,

কপটাচারীর ফান্দে পড়ে

ঠকার নেই কোন দুষ্ট চাল।


কেউ কখনো হয়নি আপণ

সবাই শুধু দেখায় স্বপন,

বিপদে মোরে রেখে একা

নিজেকে তারা করেছে গোপন।


যেই সমাজে স্বার্থের টানে 

বদলে যায়  মানুষ,

বাঁচতে নাকি সেই সমাজে

হতে হয় অমানুষ।


অভিনয় দেখে হয় মনে

কত দিনেরনের চেনা,

হঠাৎ করে চেনা মানুষ

হয়ে যায় অচেনা।


বারবার আমি করেছি ভুল

পড়েছি তাদের মায়ায়,

চেয়েছি বাঁচতে সুখের তরে

নিজেকে হারিয়েছি ছাঁয়ায়।


উত্তাপ্ত তাপে দগ্ধ আমি 

হারিয়ে আজ ছাঁয়া,

হৃদয়ে জমেছে ঘৃনা আর

অবশিষ্ট নেই মায়া।