রবিবার, ৩১ জুলাই, ২০২২

আক্ষেপ


 

আক্ষেপ

__রিয়াজুল রাজিব


যে আগুনে পুড়ছ তুমি

আমায় কি দিয়েছে ছাড়,

সম আগুনে দগ্ধ আমি

বুঝা কি বড়ই ভার?


যে বাঁধনে বেধেছ তুমি

ভোলা বড় দ্বায়,

হৃদয়ে মোর জ্বলছে আগুন

না পাওয়ার বেদনায়।


নেই আশা কেউ বাঁধবে বাসা

যেই হৃদয়ে তুমি,

চাইনা কারো ভালবাসা

মনের মাঝে তুমি।


নিরব চোখে দেখি তোমায় 

মনে মনে ডাকি,

 তুমি ছাড়া এই হৃদয়ে 

আর নেই কিছু বাকি।


হে প্রভু চাইনি কভু

জ্বালাতের তাহার হৃদয়,

সময় যে আজ ভীষন খারাপ,

দয়া কর আমায়।


হৃদ মাঝারে রেখো আমায় 

ভুলে যেও না কভু,

মরন হলেও চাইব তোমায়

কবুল কর প্রভু।


বুধবার, ২৭ জুলাই, ২০২২

বন্ধু মানে


 

বন্ধু মানে

__রিয়াজুল রাজিব


বন্ধু মানে মানচিত্র 

দেখায় সঠিক পথ,

বন্ধু মানে চল বহুদূর

সাগর নদী হ্রদ।


বন্ধু মানে যাহার কাছে

আকাশ ছোঁয়া বিশ্বাস,

বন্ধু মানে সুখে দুঃখে

বেঁচে থাকার আশ্বাস।


বন্ধু মানে শুনতে পায় 

আমার মনের কথা,

বন্ধু মানে চুপ থাকিলে

বোঝে আমার ব্যথা।


বন্ধু মানে বিপদে যে

 বাড়িয়ে দেয়  দু-হাত,

বন্ধু মানে লাগেনা পরিচয়

লাগেনা কি তার জাত।


বন্ধু মানে মন খারাপ

জমে না কোন আড্ডা,

বন্ধু মানে বিয়ে বাড়িতে

সীমাহীন হাসি ঠাট্টা।


প্রকৃত বন্ধু খোঁজা 

হয়তবা দুষ্কর,

অসম্ভব নয় খুঁজলে পাবে

বন্ধু নামের পুরস্কার।





বুধবার, ২৯ জুন, ২০২২

জীবন যুদ্ধ


 

জীবন যুদ্ধ

___রিয়াজুল রাজিব


কি খেলা খেলছেন বিধি

 লইয়া মানবকুল,

দুঃখ কষ্টে থাকলেও নাকি

 মৃত্যু চাওয়া ভুল।


কি করিলে এই ব্যথার 

হবে উপশম,

দয়া যদি না হয় তোমার 

কেড়ে নেও মোর দম।


এমন ব্যথার ভাগী আমি 

পারছি না আর সইতে,

হত হাল্কা বুকের পাথর 

পারতাম কাউরে কইতে।


বাঁচার জন্য জীবন যুদ্ধে 

করছে সবাই লড়াই,

আমার কাছে জীবন কেন

গরম তেলের করাই!!

মঙ্গলবার, ২১ জুন, ২০২২

মুক্ত করে দিলাম পাখি


 

মুক্ত করে দিলাম পাখি

যেতে পারিস অনেক দূরে,

মাঝে মাঝে রাখিস খবর 

বেঁচে আছি কেমন করে।


রেখেছিলাম যদি অনাদরে

ক্ষমা করিস সমাদরে,

ভালবাসায় যদি ছিল কমতি

ঘৃনার চোখে দেখিস না মোরে।

প্রেমের অভিনয়


 


ধরে নেও আমি করেছি অভিনয়

করিনি কখনো প্রেম,

প্রতারক ভেবে কর ঘৃনা

বেঁচে থাক আমার জেম।


আমায় ছাড়া বাঁচবে দিব্বি

কাটবে অনেক বেশ,

যখন থেকে কাটবে ঘোর

ভালবাসার রেশ।


বেকার ছেলে সমাজের বোঝা

নেই ভালবাসার অধিকার,

বেঁচে থেকে খাদ্য নষ্ট

মৃত্যুই যেন তার প্রতিকার।


রবিবার, ২৯ মে, ২০২২

এক পশলা বৃষ্টি


 


এক পশলা বৃষ্টি
___রিয়াজুল রাজিব

আকাশে আজ ভীষণ মেঘ
বজ্রপাতের শব্দ,
বৃষ্টি বিলাস করব কি আর
ভয় করেছে জব্দ।

বাহিরে বইছে ঝড় হাওয়া

শুনশান শব্দ,

চারিদিকে অন্ধকার

ঘর যে স্তব্ধ।

মেঘেরা আজ করছে খেলা
করছে ছোটাছুটি,
বৃষ্টি আমার উঠোন জুড়ে
কাদায় লুটোপুটি।

কিছু মানুষ ভেজায় শরীর
ভেজায় নাতো মন,
বৃষ্টিকে যে করে অনুভব
বৃষ্টির আপণজন।

কেটে যাবে বলে বৃষ্টি
করিনা অপেক্ষা,
দুঃখ গুল ধুয়ে ফেলতে
ভেজার প্রতীক্ষা।

বৃষ্টি বিনা অসহায় প্রকৃতি
বেড়ে ওঠে না কিছু,
রঙধনুর রঙে রাঙাতে জীবন
ছূটছি বৃষ্টির পিছু।

মেঘ কেটে যায় সূর্য হাসে
দুঃখের পরে সুখ,
এক পশলা বৃষ্টি শেষে
ভাল কিছু হোক।


বুধবার, ১৮ মে, ২০২২

স্মৃতির পাতায়


 

স্মৃতির পাতায়

__রিয়াজুল রাজিব


তোমার প্রেমের কাটেনি ঘোর 

কাটেনি এখনো রেশ,

তোমার স্মৃতি বুকে নিয়ে

এইতো আছি বেশ।


তোমায় ভোলার নেইতো সাধ্য

পাইনা খুঁজে অর্থ,

সহস্রবার চেষ্টা করেও

হয়েছি আমি ব্যর্থ।



যাব দেখতে কোন একদিন

হয়ত কোন এক প্রহরে,

কর্ম ব্যস্ত হাতে বলবে

কে এলো মোর দুয়ারে।


চোখ তুলে তাকাবে 

চেনা চেনা এই মুখ,

যাকে দেখে ভুলত কষ্ট

পেতাম অনেক সুখ।


তুমি কি সে যাকে নিয়ে বুনতাম 

অনেক স্বপ্ন,

হারিয়ে ফেলেছি ফুরিয়ে এসেছি

আহ কি দুঃস্বপ্ন!


স্মৃতির পাতায় মনের খাতায়

আজও আছে যার ছবি,

তোমার স্মৃতি বুকে নিয়ে

বেঁচে আছে এই কবি।