রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

এক তরফা


 


এক তরফা
__রিয়াজুল রাজিব

মনের সাথে করেছি দ্বন্দ্ব
বুঝিয়েছি অনেকবার,
অবাধ্য মন কি আর শোনে কথা
ছুটে চলে বারবার।

যখন তখন ভাবি আমি
মনে আসে যাতা,
বালিশে মাথা রেখে হয়ত
ভাবছে আমার কথা।

আসলে কি তাই?
নাকি মনের ভ্রমে
বিভাগী হয়ে
ভাবছি যাতাই।

মন থাকে না নিজের মাঝে
খুঁজে ফিরে কাকে,
আপারক আমি দেখছি শুধু
বুঝাতে পারছি না তাকে

খোঁজেনি সে
বোঝেনি যে ছিলাম
তাহার পাশে,
চাইনি আমি তেমন কিছু
ভালবাসা বুনেছি চাষে।

ব্যথিত বিনা না বুঝিবে
ভাঙা হৃদয়ের কষ্ট,
খুঁজবে সেদিন বুঝবে যেদিন
হবে সব কিছু স্পষ্ট।

আবেগ অনেক হয় মিষ্টি
কল্পনায় তাহার স্বাদ,
বাস্তবতার তিক্ততা আজ
করেছে কুপোকাত







শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

স্বার্থান্বেষী

 



স্বার্থান্বেষী

____রিয়াজুল রাজিব

তোর অভিনয়ে ক্লান্ত আমি
লাগছে না আর ভাল,
হৃদয়হীন তুই স্বার্থপর
হৃদয়টাও তোর কালো।

জোর করে হয় না পিরিত
হয় না মনের মিল,
মিথ্যাবাদী তুই যে বুকে
মেরেছিস দুঃখের সীল।

আমি চিনতে তোরে করেছি ভুল
বুঝিনি তোর স্বার্থ,
নতুন পেয়ে পুরানকে ভোলা
তোর প্রেমের অর্থ।

বুঝবি সেদিন হবি মূল্যহীন
থাকবে না তোর গুরুত্ব,
খুঁজবি সেদিন দুচোখে আমায়
বাড়বে আমারও দূরত্ব।

সুখের খোঁজে ব্যস্ত তুই
ভুলে গেছিস আমায়,
ভুলে যদি যাবি তবে
বেধেছিলি কেন মায়ায়।

পাষান মনে মায়া নেই তোর
রাখিস না মোর খোঁজ,
তোকে ছাড়া আছি কেমন
কাটছে আমার রোজ।

মনকে  করে অশান্ত
ঘুম নিয়েছিস কেড়ে,
দেখব আমি কতটা সুখী
হোস আমায় ছেড়ে।

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

ইচ্ছে বন


 


ইচ্ছে বন

___রিয়াজুল রাজিব


মাঝে মাঝে ইচ্ছে করে

চলে যাই কোন গহীন বনে,

নিজের জীবন নিজের তরে

বাঁচি সেথায় একলা করে।


যেখানে নেই কোন মায়াজাল

সমাজ সংসারের বেড়াজাল,

কপটাচারীর ফান্দে পড়ে

ঠকার নেই কোন দুষ্ট চাল।


কেউ কখনো হয়নি আপণ

সবাই শুধু দেখায় স্বপন,

বিপদে মোরে রেখে একা

নিজেকে তারা করেছে গোপন।


যেই সমাজে স্বার্থের টানে 

বদলে যায়  মানুষ,

বাঁচতে নাকি সেই সমাজে

হতে হয় অমানুষ।


অভিনয় দেখে হয় মনে

কত দিনেরনের চেনা,

হঠাৎ করে চেনা মানুষ

হয়ে যায় অচেনা।


বারবার আমি করেছি ভুল

পড়েছি তাদের মায়ায়,

চেয়েছি বাঁচতে সুখের তরে

নিজেকে হারিয়েছি ছাঁয়ায়।


উত্তাপ্ত তাপে দগ্ধ আমি 

হারিয়ে আজ ছাঁয়া,

হৃদয়ে জমেছে ঘৃনা আর

অবশিষ্ট নেই মায়া।



শনিবার, ২৭ আগস্ট, ২০২২

শূন্যতা




শূন্যতা
__রিয়াজুল রাজিব

এতো লোকের ভিড়ে আজ
আমি যেন একা,
সব কিছু থেকেও যেন
লাগছে বড়ই ফাঁকা।

তুই যে আমার পূর্নতা
ঘুছায় সকল অভাব,
মন যে আমার হয় শান্ত
পেলে তোর জবাব।

তোর চোখে দেখেছি মায়া
হৃদয়ে আমার ছবি,
তাইতো এতো বাসি ভাল
তুই যে ভোরের রবি।

কখনো বা করি গল্প
কখনো গানের কলি,
ঝগড়া হলেও করতে মিট
লাগে না যে দেরী।

অবেলায় তুই যে আমায়
দিস মানসিক শান্তি,
তোকে ছাড়া সর্বত
শুধুই অস্বস্তি।

মন যে আমার অশান্ত নদী
বুঝলনাতো কেউ,
তুই ছাড়া কে দেখবে আমার
সেই নদীরই ঢেউ।

তুই পাশে থাকলে
আমার দুঃখ পাওয়া বারন,
দূরে চলে গেলে আবার
তুই'ই দঃখের কারণ।


রবিবার, ৩১ জুলাই, ২০২২

আক্ষেপ


 

আক্ষেপ

__রিয়াজুল রাজিব


যে আগুনে পুড়ছ তুমি

আমায় কি দিয়েছে ছাড়,

সম আগুনে দগ্ধ আমি

বুঝা কি বড়ই ভার?


যে বাঁধনে বেধেছ তুমি

ভোলা বড় দ্বায়,

হৃদয়ে মোর জ্বলছে আগুন

না পাওয়ার বেদনায়।


নেই আশা কেউ বাঁধবে বাসা

যেই হৃদয়ে তুমি,

চাইনা কারো ভালবাসা

মনের মাঝে তুমি।


নিরব চোখে দেখি তোমায় 

মনে মনে ডাকি,

 তুমি ছাড়া এই হৃদয়ে 

আর নেই কিছু বাকি।


হে প্রভু চাইনি কভু

জ্বালাতের তাহার হৃদয়,

সময় যে আজ ভীষন খারাপ,

দয়া কর আমায়।


হৃদ মাঝারে রেখো আমায় 

ভুলে যেও না কভু,

মরন হলেও চাইব তোমায়

কবুল কর প্রভু।


বুধবার, ২৭ জুলাই, ২০২২

বন্ধু মানে


 

বন্ধু মানে

__রিয়াজুল রাজিব


বন্ধু মানে মানচিত্র 

দেখায় সঠিক পথ,

বন্ধু মানে চল বহুদূর

সাগর নদী হ্রদ।


বন্ধু মানে যাহার কাছে

আকাশ ছোঁয়া বিশ্বাস,

বন্ধু মানে সুখে দুঃখে

বেঁচে থাকার আশ্বাস।


বন্ধু মানে শুনতে পায় 

আমার মনের কথা,

বন্ধু মানে চুপ থাকিলে

বোঝে আমার ব্যথা।


বন্ধু মানে বিপদে যে

 বাড়িয়ে দেয়  দু-হাত,

বন্ধু মানে লাগেনা পরিচয়

লাগেনা কি তার জাত।


বন্ধু মানে মন খারাপ

জমে না কোন আড্ডা,

বন্ধু মানে বিয়ে বাড়িতে

সীমাহীন হাসি ঠাট্টা।


প্রকৃত বন্ধু খোঁজা 

হয়তবা দুষ্কর,

অসম্ভব নয় খুঁজলে পাবে

বন্ধু নামের পুরস্কার।





বুধবার, ২৯ জুন, ২০২২

জীবন যুদ্ধ


 

জীবন যুদ্ধ

___রিয়াজুল রাজিব


কি খেলা খেলছেন বিধি

 লইয়া মানবকুল,

দুঃখ কষ্টে থাকলেও নাকি

 মৃত্যু চাওয়া ভুল।


কি করিলে এই ব্যথার 

হবে উপশম,

দয়া যদি না হয় তোমার 

কেড়ে নেও মোর দম।


এমন ব্যথার ভাগী আমি 

পারছি না আর সইতে,

হত হাল্কা বুকের পাথর 

পারতাম কাউরে কইতে।


বাঁচার জন্য জীবন যুদ্ধে 

করছে সবাই লড়াই,

আমার কাছে জীবন কেন

গরম তেলের করাই!!